দেয়ালে ঝোলানো ক্যালেন্ডারে ২৩ তারিখটা লাল কলমে গোল করা — টিউশনির টাকা হাতে আসার দিন। ফারজানা ওই দিনটার জন্য দুই সপ্তাহ অপেক্ষা করেছিল, শুধু একটা জিনিস কিনবে বলে।
হোস্টেলের ৩০৪ নম্বর রুমে সন্ধ্যা সাতটার একটু পরেই লাইন চলে গেল। রুমমেট তানিয়া কনডেন্সড মিল্কের খালি কৌটার ওপর মোমবাতিটা বসিয়ে দিল, যেভাবে প্রতি সন্ধ্যায় বসায়। জানালার গ্রিলে হাতপাখার বাতাস আটকে যায়। বইখাতা বন্ধ। এই দেড় ঘণ্টা কারো কিছু করার নেই।
ফারজানা ব্যাগ থেকে বের করল KORMESIC Rice Essence Cleanser 60g। তানিয়া মোমবাতিটা টেবিলের কোনায় টেনে এনে টিউবটা উল্টেপাল্টে দেখল, তারপর বলল, "একটু দিস তো, শুধু আজকে।" সেই "শুধু আজকে" নয় দিন টানা চলল। দশম দিনে ফারজানা টিউবের গায়ে কলম দিয়ে একটা দাগ দিয়ে বলল, "এর নিচে নামলে তোর সাথে কথা নাই।" তানিয়া দাগটার ঠিক নিচে আরেকটা দাগ দিয়ে রাখল।
বেসিনের ট্যাপের পানি এই সময়টায় ঠান্ডা থাকে। ভেজা হাতের তালুতে অল্প একটু নিলে ঘন ক্রিমের মতো লাগে, তারপর ঘষতে ঘষতে নরম ফেনা উঠে আসে — কড়া, চটচটে ফেনা না। গালে বুলানোর সময় শব্দ হয় না তেমন, শুধু আঙুলের নিচে skin-এর ওপর একটা মসৃণ টান। গন্ধটা হালকা, নাকে লাগে না। ধুয়ে ফেলার পর মুখটা টান টান হয়ে যায় না, আর ৬০ গ্রামের টিউবটা হাতের মুঠোয় প্রায় ওজনহীন — ব্যাগের সাইড পকেটে ঢুকে যায়।
পরের মাসে তানিয়ার টিউশনির টাকা এল। সে দুটো কিনল না। একটাই কিনল, আর ফারজানার তাকের ওপরই রেখে দিল, পুরনো টিউবটার পাশে। এখন লোডশেডিং হলে মোমবাতিটা দুই বিছানার ঠিক মাঝখানে বসে — কার তোয়ালে কোনটা, সেটা নিয়ে ঝগড়া হয়, cleanser নিয়ে আর হয় না।
দিনের যে সময়টায় বাইরের ধুলো, ঘাম আর sunscreen একসাথে মুখে বসে থাকে, তার শেষে skin-এর একটা পরিষ্কার শুরু দরকার হয়। আপনার তাকেও এমন একটা টিউব থাকুক, যেটা নিয়ে কেউ একজন ঝগড়া করতে আসে।
আলহামদুলিল্লাহ, ফেসওয়াশটা অনেক ভালো! মুখ ধোয়ার পর আগের মতো চামড়া টান টান বা ড্রাই হয়ে থাকে না। স্কিনটা বেশ সফট লাগে।
আমার সেনসিটিভ স্কিন, তাই ভয়ে ভয়ে নিয়েছিলাম। কোনো জ্বালাপোড়া তো করেইনি, উল্টো মুখের ছোট ছোট পিম্পল কমতে শুরু করছে। ধন্যবাদ ভাইয়া।
তাদের ব্যবহারের কথা আলাদা করে না বলা লাগবে না! প্রডাক্ট কীভাবে ইউজ করব এত সুন্দর করে বুঝিয়ে দিছেন, আর ফেসওয়াশটাও মাশাল্লাহ অরিজিনাল।
ধুলোবালির পর এই ফেস অয়াস দিয়ে মুখ ধুলে যেন প্রাণ ফিরে পায়! মুখ ধোয়ার পর দারুণ একটা সফট গ্লো থাকে। নিশ্চিন্তে সবাই নিতে পারেন।
অফিসের টাইমে ডেলি ডেইলি ইউজ করছি, স্কিন একটুও ড্রাই হয় না। উল্টো আগের চেয়ে মুখটা অনেক ব্রাইট আর ক্লিন লাগে.
যেমনটা আশা করছিলাম ঠিক তেমনটাই পাইছি।
আপনার মতামত অন্য ক্রেতাদের সাহায্য করবে